parbattanews

বান্দরবানে স্ত্রী নির্যাতনের অভিযোগে জেলা আনসার ভিডিপি কমান্ডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের

Bandarban Soniya pic

জমির উদ্দিন:

বান্দরবান জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট সেলিমুজ্জামানের বিরুদ্ধে যৌতুকের দাবিতে দুইমাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে একাধিবার মানষিক ও শাররিক নির্যাতনের অভিযোগ এনে বান্দরবান সদর থানায় বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছে তার স্ত্রী। মামলায় সহায়তায় করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
পুলিশ সুত্র জানা যায়, কমান্ডেন্টের স্ত্রী সোনিয়া হক (২৪) নিজে বাদী হয়ে থানায় এ মামলা রুজু করেন। মামলায় সেলিমুজ্জামানের পিতা এবং মাকেও আসামী করা হয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইমতিয়াজ জানান, ফৌজদারি দণ্ডবিধির  ৪০৬ এবং ৪২০ ধারা এবং যৌতক আইনের ৪(৩) ধারায় মামলাটি রুজু হয়েছে। মামলার বিবরণে জানা যায়, পুর্বে বিয়ে করার তথ্য গোপন এবং প্রতারনার আশ্রয় নিয়ে সেলিমুজ্জামান বান্দরবান জেলার লামা উপজেলা সদরের মৃত সরকারি কর্মচারি আজিজুর রহমানের কন্যা সোনিয়া হককে গত ১৯ জুলাই তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট সেলিমুজ্জামান সোনিয়া হকের উপর শারীরিক নির্যাতন চালাতে থাকে।
বান্দরবান সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সেলিমুজ্জামান অসুস্থ স্ত্রীকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করায়। নির্যাতনের ঘটনাটি জানাজানি হলে সেলিমুজ্জামান সরকারি গাড়ি এবং আনসার সদস্যদের সহায়তায় হাসপাতালের কেবিন থেকে অসুস্থ্য অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে জোর পুর্বক নিয়ে যেতে চাইলে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বাধা দেয়, এত তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসক ও সেবীকাদের সাথেও দুর্ব্যবহার করেন।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিভা হক হাসপাতালে উপস্থিত হলে কমান্ডেন্ট পালিয়ে যান। নিভা হক সাংবাদিকদের জানান, সে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করেন। বিয়ের পর অমানুষিক নির্যাতন করায় ঐ মেয়ে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে মামলা করে। মামলায় দেন মোহরানা বাবদ ৬ লক্ষ টাকার মধ্যে সাড়ে ৩ লক্ষ পরিশোধে নিষ্পত্তি করে সেলিমুজ্জামানকে ডির্ভোস দেয়।

বুধবার সকালে জেলা জাতীয় মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী ও আনোয়ারা বেগমের নেতৃত্বে মানবাধিকার কর্মীরা সদর হাসপাতালে যান। এসময় তারা চিকিৎসাধীন নির্যাতিত সোনিয়ার সাথে কথা বলেন। তাঁরা সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, এ জঘন্য ঘটনার প্রতিবাদের ভাষা আমদের জানা নেই, আনসার কমান্ডেন্টের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Exit mobile version