বান্দরবানে ৫ ইটভাটাকে দশ লাখ টাকা জরিমানা

fec-image

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অবৈধ ৫টি ইটভাটাকে দশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে এমএইচবি, এফএসি, এসবিডাব্লিউ, থ্রিবিএম, এমএমবি ব্রিকস নামের ৫টি ইটভাটাকে প্রতিটিতে ২ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন