parbattanews

বান্দরবান আওয়ামীলীগের নির্বাচনী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :

দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের ৩০০নং সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি এর নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীকে আহবায়ক করে ১১ সদস্যের নির্বাচনী কমিটি গঠন করা হয়। এছাড়া ২ পৌরসভা ও ৭ উপজেলায়ও নির্বাচনী কমিঠি গঠন করা হয়েছে।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিকুর রহমান, সুধাংশু বিমল চক্রবর্তী, মো. ইসলাম বেবী, মো. ইসহাক, এ কে এম জাহাঙ্গীর, মং ঙো য়ে প্রু, মংক্য চিং চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস ও অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান।

সদর উপজেলায় সহ-সভাপতি শফিকুর রহমান কে আহবায়ক করে ১১ সদস্যর, থানছি উপজেলায়, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ক্য শৈ হ্লা কে আহবায়ক করে ৯ সদস্যর, রুমা উপজেলায় মংক্যচিং চৌধুরী কে আহবায়ক ৮ সদস্যর, রোয়ংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লা থোয়াই হ্রী কে আহবায়ক করে ৪ সদস্যর, নাইক্ষ্যংছড়ি উপজেলা একেএম জাহাঙ্গীর কে আহবায়ক করে ১১ সদস্যর, আলীকদম উপজেলায় লক্ষীপদ দাশকে আহবায়ক করে ৮ সদস্যর, লামা উপজেলায় মো. ইসলাম বেবীকে আহবায়ক করে ৯ সদস্যর নির্বাচনী পরিচালনা কমিটি করা হয়েছে।

Exit mobile version