parbattanews

বান্দরবান ক্যান্ট. স্কুলের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শনীতে মাইলস্টোনের চিত্র

“কৌতূহল থেকে উদ্ভাবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিমান বিধস্ত হওয়া মাইলস্টোন স্কুলের ঘটে যাওয়া চিত্র।

৭ সেপ্টেম্বর রবিবার সকালে আয়োজিত এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা উদ্ভাবনী প্রদর্শিতে এই চিত্র ফুটিয়ে তোলা হয়।

প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে – বিমান বিধস্ত হওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার,পরিবেশবান্ধব জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা,শক্তির অপচয় রোধের উদ্যোগ,বর্জ্য রিসাইকেল করার পরিবেশবান্ধব পদ্ধতি,গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা,স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা,রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রকল্প দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়াও নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানী কর্নার মেলায় বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এর আগে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শিত স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এসময় উদ্ভাবিত প্রকল্প আগামী ভবিষ্যতে দেশের কাজে লাগানোর পরিকল্পনা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এসময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারায় উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন দেন প্রধান অতিথি।

Exit mobile version