বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত

fec-image

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি চালিত গাড়ি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামালের ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিম্বুক সড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী সাগর (২৮) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার বাসিন্দা ও মো. হোসেনের ছেলে। অপরজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পেঁপে কেনার উদ্দেশ্যে তিন কাঁচামাল ব্যবসায়ী সিএনজিতে চিম্বুকের দিকে যাচ্ছিলেন। বারোমাইল এলাকায় পৌঁছানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হন এবং আরও একজন আহত হন। স্থানীয়রা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ পারভেজ বলেন, ‘চিম্বুক সড়কে সিএনজি উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন