বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে, সঙ্গে এলাকায় শান্তিও প্রতিষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিনের নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।’

দেশের বেকারত্ব দূরীকরণে জনগণকে আশ্বাস দিয়ে বিএনপি নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ বছরের মধ্যেই দেড় কোটি বেকারের কর্মসংস্থান হবে। যতদিন পর্যন্ত শিক্ষিত বেকাররা চাকরি না পাবে একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদের ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি।

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। গত ২ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, নির্বাচনী প্রচারণা, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন