বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল : মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া

fec-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ব‌লে‌ছেন, বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে এ রেওয়াজ শুরু হয়েছে। যুগ যুগ ধরে রেখে কাজ করে আসছে বিএনপি। পাহাড়েও এর ব্যতিক্রম নয়।

মঙ্গলবার ১৮ ন‌ভেম্বর বিকেলে উপজেলা ও পৌর বিএনপি আয়োজন মাটিরাঙা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনু‌ষ্ঠিত ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

জামাতে ইসলা‌মের কয়েকটি বিষয়ে সমালোচনা করে ওয়াদুদ ভূইয়া ব‌লেন, জামাত ধর্মকে পুঁজি করে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। বর্তমানে সংগঠনটি পতিত আ’লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনকে ঘিরে তামাশা করছে। পিআরসহ কয়েকটি বিষয়ে নিয়ে নির্বাচন ভণ্ডুল করতে তৎপর র‌য়ে‌ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, পতিত আ’লীগ সরকারের মেয়াদে মানুষ ভোট দিতে পারেনি। যার জন্যে বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। মানুষের ভোটে নির্বাচিত হলে পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করবে বিএনপি।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে সভায় সভায় বক্তব্য রা‌খেন, জেলা বিএন‌পির সহ সভাপ‌তি আবু ইউসুপ চৌধুরী, যুগ্মসম্পাদক মোশারফ হো‌সেন, মা‌টিরাঙ্গা আলীম মাদ্রাসার অধ‌্যক্ষ কা‌জি স‌লিম উল্লাহ, তাইন্দং কেন্দ্রীয় মস‌জি‌দের খ‌তিব মাওলানা আবু রে‌দোয়ান, যামিনীপাড়া মাদ্রাসার প‌রিচালক মা‌ওলানা আব্দুল কাইয়ুম, কাও‌মি মাদ্রাসার প্রতি‌নি‌ধি হা‌ফেজ ওমর ফারুক ও ইম‌াম ও ওলামা মাশা‌য়ে‌কের প‌ক্ষে আক্তারুজ্জামান ফারুকী প্রমুখ।

এ‌তে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানের ইমাম ও ওলামা মাশায়েখরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন