বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশ!

fec-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ন্যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বাংলাদেশের বিজয় দিবসে নির্লজ্জ ইতিহাস বিকৃতি ঘটিয়েছেন। তিনি তাঁর ফেইসবুক পোস্টে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিষয়টি উল্লেখ না করে ‘ভারতের সীমান্ত রক্ষা’য় দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো তাঁর বক্তব্যেও বাংলাদেশ প্রসঙ্গ অনুপস্থিত। এমনকি যুদ্ধ কার সঙ্গে কোথায় হয়েছে, সে বিষয়েও কোনো উল্লেখ নেই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘বিজয় দিবসে আমি আমাদের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষা করার সময় তাঁদের বীরত্ব, নিষ্ঠা ও অটল সংকল্প দিয়ে বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করেছিলেন।’

কংগ্রেসের এ নেতা আরও বলেন, ‘তাঁদের অদম্য সাহস, সংগ্রাম ও সর্বোচ্চ ত্যাগ সর্বদা প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে জরুরি তলব করে মোদি ও রাহুল গান্ধীর এই নির্লজ্জ ইতিহাস বিকৃতির বিষয়ে বাংলাদেশ সরকার জানতে না চাইলে আগামী বিজয় দিবসেও একই স্ট্যাটাসের পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন বাংলাদেশের বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন