parbattanews

বিরোধ নিষ্পত্তি করে প্রশংসিত চকরিয়ার এসিল্যান্ড

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোহনা দক্ষিণ ঘুনিয়া এলাকায় বাহাদুর গং ও প্রবাসী ওসমানের বাউন্ডারির কারণে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় জলাবদ্ধতা সৃষ্টির কারণে স্থানীয় এলাকাবাসীকে চরম ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের দায়িত্বরত প্রশাসক রূপায়ন দেবকে অবহিত করেন।

বিষয়টি সম্পর্কে অবগত পরে বর্ষা মৌসুমের বৃষ্টিস্নাত দিনে তিনি স্থানীয় এলাকাবাসী জনদুর্ভোগের কথা চিন্তা করে আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টার দিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব সৃষ্ট বিরোধ ও জলাবদ্ধতা নিরসনের জন্য তাৎক্ষনিক ভাবে উভয় পক্ষকে ডেকে এনে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুতুব উদ্দিনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সৃষ্টির বিরোধ নিষ্পত্তি করে স্থায়ী পানি চলাচলের ব্যবস্থা নিরসন করেন। এতে স্থানীয় এলাকাবাসী মাঝে স্বস্তি ফিরেছে।

সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব দীর্ঘদিনের সৃষ্ট জলাবদ্ধতা সৃষ্টির বিরোধটি কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া দ্রুত
নিষ্পত্তি করায় এলাকার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন এবং স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিরোধ নিস্পত্তির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো: কুতুব উদ্দিন।

তিনি বলেন- দক্ষিণ ঘুনিয়া এলাকায় বাহাদুর গং ও প্রবাসী ওসমানের বাউন্ডারির কারণে দীর্ঘদিন ধরে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টির কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় ভাবে বিষয়টি নিষ্পত্তি করতে বৈঠক করেও ফলপ্রসূ হয়নি। আজ সরেজমিনে এসিল্যান্ডের উপস্থিতিতে জলবদ্ধতা সৃষ্টির বিষয়টা পানি চলাচলের জন্য স্থায়ী ভাবে নিরসন করা হয়। স্থানীয় এলাকাবাসী বিষয়টি নিষ্পত্তি হওয়ায় অত্যন্ত খুশি হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version