বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি : তারেক রহমান

fec-image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। কারণ তারাও মানুষ, তারা আমাদের বাইরে নয়, তারা আমাদেরই অংশ।

তিনি বলেন, আমাদের পরিবারের মধ্যে হয়ত কেউ না কেউ এ রকম একজন আছে। সেজন্য আসুন, সকলেই আমরা মনের মধ্যে একটি শপথ গ্রহণ করি, প্রতিজ্ঞা করি, আগামী দিনগুলোতে এই ধরনের প্রতিবন্ধী মানুষ যারা আমাদের আশপাশে আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই। তাদেরকে সহযোগিতা করি।

৩০ জানুয়ারি দুপুরে বগুড়ায় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এর পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, আজকে আমরা এখানে কতগুলো মানুষকে সামনে রেখে একত্রিত হয়েছি। যে মানুষগুলো সামনে রেখে আমরা একত্রিত হয়েছি, দুঃখজনক হলেও আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এ রকম মানুষ আছে, এ রকম প্রবণতা আছে যে, এই মানুষগুলোকে একটু আমরা ঘরের ভিতরে রেখে দেই। তাদেরকে আমরা বের হতে না দেয়ার মন মানসিকতা আমাদের সমাজ ব্যবস্থায় এখনো রয়ে গেছে। যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত, যাদের কণ্ঠে আমরা গান শুনলাম, বক্তব্য রাখলেন, কবিতা বললেন। এ থেকে পরিস্কার বোঝা যায়, আমরা যারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুস্থ্য স্বাভাবিক আছি তাদের অনেকের থেকে এই মানুষগুলোর অনেকগুণ আছে, যেটা আমাদের অনেকের মধ্যে নেই। সেজন্যই আমার মনে হয়, সিএসএফ গ্লোবাল যেই কাজটি করছে।সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিচর্যা করতে হবে। তাহলে পরিপূর্ণভাবে নিজেদের বিকাশ করতে পারবেন তারা। বক্তব্যে তিনি বলেন, সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনেক প্রতিভাবান মানুষদের বের করে নিয়ে আসতে হবে। যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে।

তিনি বলেন, খুব বেশি কিছু করা প্রয়োজন তা নয়, শুধু এই মানুষগুলোর সুযোগ তৈরি করে দেওয়া যাতে তারা এই দুনিয়ার আলো বাতাশে আমাদের আর দশ জনের মতোই সাধারণভাবে কমবেশি চলাফেরা করতে পারে। অন্তত মিনিমাম একটা কিছুর ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো নিজেদের এক্সপ্রেস করতে পারে। যেভাবে এক্সপ্রেস করার কথা সেভাবে এক্সপ্রেস করতে পারে। সেই অপরচুনিটি, সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয়া। কারণ তারাও মানুষ।

সবশেষে তিনি বলেন, যে মানুষগুলো আমাদেরকে গান শোনালো, আমাদের জন্য কষ্ট করে উপহার তৈরি করে নিয়ে এসেছে আমার জন্য, ডা. জুবাইদার জন্য, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেই বাংলাদেশে সকলেরই একটা মর্যাদা তৈরি হবে, মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারব, সে রকম একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি। সকলে ভালো থাকুন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন