বিশ্বকাপে ‘খারাপ’ খেলায় পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

fec-image

টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ’ খেলায় পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, খারাপ পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পিসিবি। আর্থিক শাস্তি দেওয়ার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের বিপক্ষে ৬১ রানে হারের পরপরই ।

চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অসহায়ভাবে হেরেছে পাকিস্তান। যা দেশটির সমর্থকদের কাছে ট্রফির হারার চেয়েও বড় অসম্মানজনক। এমনকি আইসিসির সহযোগী দেশ বাদ দিলে ভালো খেলার নজর দেখাতে পারেননি সালমান আলি আগার দল। এমন পারফরম্যান্স শুধু এবার নয়। গত বিশ্বকাপে তারা বাদ পড়েছিল গ্রুপপর্ব থেকে। এমনকি ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোনো শিরোপা জিততে পারেনি, এশিয়া কাপ পর্যন্তও নয়। পাকিস্তানের ক্রিকেটারদের ওপর টিম ম্যানেজমেন্টের তাই নাখোশ হওয়াই স্বাভাবিক।

সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন আরও বলেছে, ক্রিকেটাররা এখন থেকে পারফরম্যান্স অনুযায়ী সুবিধা পাবেন। অর্থাৎ ভালো খেললে পুরস্কার, অন্যথায় জরিমানা। অফিসিয়ালরা নাকি পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হলে খারাপ পারফরম্যান্সের জন্য শাস্তিও পেতে হবে।

খারাপ পারফরম্যান্সের শাস্তিটা ব্যক্তি হিসেবে দিলে সাহিবজাদা ফারহান, ফখর জামান ও উসমান তারিক এর বাইরে থাকবেন। ফারহান হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ইনিংসে করেছেন ৩৮৩। এর মাধ্যমে একটি রেকর্ড ভেঙেছেন তিনি। বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তার দখলে। কোহলি ২০১৪ সালের আসরে ৬ ম্যাচে করেছিলেন ৩১৯ রান।

ফখর জামান মাত্র ২ ম্যাচ খেলেই ১৮৭ স্ট্রাইকরেটে ১০৯ রান করেছেন। তারিক ৫ ম্যাচে ১৪.১০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। বাকিদের পারফরম্যান্স ‘যাচ্ছেতাই’ ধরনের। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন শাদাব খান, ৬ ইনিংসে তিনি করেছেন ১১৮। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ, পাকিস্তান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন