চলমান বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও কোন দলকে সমর্থন করেন সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সংবাদকর্মীদের সঙ্গে দুপুরে খাবার গ্রহণ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
চলমান বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দলের সমর্থক? এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি তো দীর্ঘদিন ধরে একটি দেশে ছিলাম।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে লন্ডনে ছিলেন তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন শেষে বিগত বছর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী।
