বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেইসবুক খুলে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

fec-image

বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না। কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না। এসব বিষয়ে প্রতারণা থেকে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে ফির বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করছে। বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকেরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে এবং অন্যান্য কৌশল ব্যবহার করছে। যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাঁকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

বিশ্বব্যাংক আরও বলছে, বিশ্বব্যাংকের এ ধরনের কোনো প্রকল্পের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিশ্বব্যাংক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন