parbattanews

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও পর্যটন মেলার উদ্বোধন

Rangamati Porjaton Prog Footage-27.09.13 001

 আলমগীর মানিক,রাঙামাটি:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন, পর্যটন কর্পোরেশন ও হোটেল ব্যবসায়ি সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীটি পৌর চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ আব্দুস শুক্কুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত পক্ষকালব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিপংকর তালুকদার এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড.মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আখলাকুর রহমান, হোটেল-মোটেল ব্যবসায়ি সমিতির সভাপতি আবু বক্কর, যগ্ন সম্পাদক আবু নাছের প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আবাসিক হোটেল, কাপ্তাই হ্রদ ভ্রমনের টুরিস্ট বোট, যাত্রীবাহি সিএনজি অটোরিক্সায় ডিসকাউন্ট ঘোষণা দিয়ে রাঙামাটি শহীদ শুক্কুর ষ্টেডিয়ামে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী পর্যটক মেলা। শনিবার থেকে পূর্ণাঙ্গভাবে শুরু হওয়া এই মেলার অন্যতম আকর্ষণ হলো ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা, বলি খেলা ও মৃত্যুকূপে মোটর চালনা।

Exit mobile version