বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাঙামাটিতে শোক পালন

fec-image

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাঙামাটিতে শোক পালিত হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে রাঙামাটি বিএনপি দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ, মিলাদ দোয়া পালন করছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী এক সপ্তাহ শোক পালন করা হবে। এর মধ্যে ৭ দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় কার্যালয় ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কুরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাত ও আশির্বাদ কামনা করা হবে বলেও জানানো হয়।

এই দিন দলীয় কার্যালয়ে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের সাবেক প্রার্থী মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে রাঙামাটির সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, বিএনপি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন