বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থানচি বিএনপির দোয়া মাহফিল

fec-image

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত মাহফিলের আয়োজন করেছে বান্দরবানের থানচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

বুধবার (৩১ ডিসেম্বর) থানচি উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে এ খতমে কোরআন, দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সময় উপস্থিত থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবু নোমান। খতমে কোরআন ও দোয়া পাঠ করেন সদর মসজিদের খতিব ইমাম মাওলানা আনিচ উল্লাহ মোবারক। এছাড়াও উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল কবির, বিএনপি তিন্দু ইউপির সাবেক সভাপতি শৈবাথোয়াই মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কুদ্দুজ, সদস্য উচমং মারমা, কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা, সিনিয়র সহ-সভাপতি মো. নিয়াজুর রহমান, যুব দলের আহ্বায়ক মংসিংহাই মারমাসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত নেত্রীর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। তার অবদান দল ও জাতি চিরদিন স্মরণ করবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন