parbattanews

বেগম জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে : ওয়াদুদ ভূইয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছ‌ড়ি আস‌নে বিএন‌পি ম‌নো‌নীত প্রার্থী সা‌বেক এমপি ওয়াদুদ ভূইয়া ব‌লে‌ছেন, ‘সদ‌্য প্রয়াত সা‌বেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে স্লো পয়জনিং এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত করা হ‌য়ে‌ছে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপু‌রে মা‌টিরাঙ্গার কেরাতুল কোরআন কা‌রি‌মিয়া মাদ্রাসায় মা‌টিরাঙ্গা কাঠব‌্যাসায়ী স‌মি‌তির আয়োজ‌নে অনু‌ষ্ঠিত বেগম খা‌লেদা জিয়ার আত্মার মাগ‌ফিরাত কামনায় দোয়া মাহ‌ফিল অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বেগম খা‌লেদা জিয়ার স্মৃ‌চিারণ ক‌রে ওয়াদুদ ভুইয়া ব‌লেন, স্বৈরাচার এরশাদ পত‌নের আন্দোলন থে‌কে শুরু ক‌রে ফ্যাসিস্ট হা‌সিনার পলায়ন পর্যন্ত দীর্ঘ রাজ‌নৈ‌তিক জীব‌নে কখ‌নো অন‌্যা‌য়ের সা‌থে আপোস ক‌রেন‌নি। জীব‌নের শেষ মুহূর্ত পর্যন্ত দে‌শ ও দে‌শের মানু‌ষের পা‌শে ছি‌লেন তি‌নি।

বেগম খা‌লেদা জিয়ার জন‌্য সবার নিকট দোয়া চে‌য়ে তি‌নি আরো ব‌লেন, বেগম জিয়া চ‌লে গে‌ছেন। তি‌নি এখন দ‌লের কেউ নয়। তি‌নি সক‌লের, দে‌শের সম্পদ।

বিএন‌পি ইসলামী আদ‌র্শের দল উল্লেখ ক‌রে ওয়াদুদ ভূইয়া আরো ব‌লেন, সর্ব প্রথম বিএন‌পির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান বাংলা‌দে‌শের সং‌বিধান বিস‌মিল্লাহ স্থাপন ক‌রেছেন। তাই কোন ধর্ম ব‌্যাবসায়ী‌কে নয়, বাংলা‌দেশকে ভা‌লো রাখ‌তে বিএনপি‌কে সহ‌যো‌গিতা করার আহ্বান জানান তিনি।

মা‌টিরাঙ্গা মা‌টিরাঙ্গা কাঠ ব‌্যাবসায়ী স‌মি‌তি ও পৌর বিএনপির সভাপ‌তি শাহ জালাল কাজ‌লের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন জেলা খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তি প্রমুখ।

এছাড়াওমাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন এতিমখানা শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা ছিলেন।

Exit mobile version