ইরানকে দ্রুত আলোচনায় ফিরতে আবারও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “বেশি দেরি হওয়ার আগেই” যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করা উচিত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, একবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আর ফেরার সুযোগ থাকবে না এবং তা ভালো পরিণতি বয়ে আনবে না।
ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল দাবি করেছে যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে।
নিজের বক্তব্যে ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইতোমধ্যে সামরিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ সীমিত।
সূত্র: এএফপি
