বৈরুতের বাসিন্দাদের জন্য ইসরায়েলের ‘জরুরি সতর্কতা’ জারি


লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে কয়েকটি শহর এবং কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের জন্য একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।
এতে বলা হয়েছে যে, হিজবুল্লাহর সাথে সম্পর্কিত ভবনগুলো থেকে লোকজনকে দূরে থাকতে হবে এবং তাদের কাছাকাছি যে কেউ ঝুঁকিতে রয়েছে।
আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, “আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে”।
সূত্র বিবিসি বাংলা।
ঘটনাপ্রবাহ: ইরান, যুদ্ধ, লেবানন
Facebook Comment

















