parbattanews

ব্রাজিলের মানুষদেরও আনন্দ দেয় মেসির খেলা

আর্জেন্টিনার সব সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেও নাকি লিওনেল মেসির ভক্তের সংখ্যা অনেক। কথাটা বলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার কাফু। সম্প্রতি ওলেকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যোগ্য হিসেবেই ব্যালন ডি’অর পেয়েছেন মেসি।

তিনি বলেছেন, ‘আমি দারুণ ফুটবল ও দুর্দান্ত ফুটবলারদের ভক্ত। আমি লিওনেল মেসিরও একজন ভক্ত। সে এবারের ব্যালন ডি’অর প্রাপ্য ছিল। প্রতিটা বছর পাড় করে সে আরও বেশি অভিজ্ঞ হয়। সঙ্গে আরও বেশি ভালো ফুটবলারও হয়ে উঠে।’

‘সে এমন একজন যে সাতটা ব্যালন ডি’অর জিতেছে। আর প্রথম ও শেষটার মধ্যে ১৫ বছরের তফাৎ আছে। তার মতো খেলোয়াড় হলে কেমন হয়? মেসি এমন একজন যে ফুটবল খেলে সবাইকে আনন্দ দেয়, সেটা ব্রাজিলেও।’

বর্তমান আর্জেন্টিনা দলের প্রশংসা করে কাফু বলেন, ‘আর্জেন্টিনা দারুণ দল। আমার নামগুলো মনে নেই কিন্তু আর্জেন্টিনার খুব ভালো ডিফেন্স আছে এখন, আরও বেশি নিচ্ছিন্দ্র। এবং কোনো সন্দেহ ছাড়াই পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় মেসি আছেন তাদের দলে। আর্জেন্টিনা যদি মেসির জন্য খেলে, তাহলে সেটা দারুণ সাহায্য করবে।’

Exit mobile version