ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে লাগেজ ভর্তি পেট্রোল বোমা উদ্ধার

fec-image

ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় মহাসড়কের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মহাসড়কের পাশ থেকে ব্যাগভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লক ডাউন’ কর্মসূচিতে ঢাকা ও তার আশেপাশের এলাকায় ব্যাপক নাশকতা চালায় দুর্বৃত্তরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুলিশ, পেট্রোল বোমা, ফরিদপুর মহাসড়ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন