ভারতের উত্তর-পূর্বের রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ জোট গঠনের ঘোষণা


ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহের বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের নিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্যবদ্ধ ফ্রন্ট বা জোট গঠনের ঘোষণা দিলেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা। এই উদ্যোগে অগ্রণী ভূমিকায় কনরাড কে. সাংমার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের তিপ্রা মোথা পার্টির প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা এবং নাগাল্যান্ডের প্রাক্তন বিজেপি মুখপাত্র প্রখ্যাত রাজনীতিবিদ এম. কিকনও রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।
৪ নভেম্বর ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুর খবরে বলা হয়, মেঘালয় মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এই ঐক্যবদ্ধ রাজনৈতিক ফ্রন্ট গঠনের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে তারা উত্তর-পূর্বে বসবাসকারী পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে একটি শক্তিশালী প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করবেন।
ভারতের মনিপুর রাজ্যের ইমফল শহরে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমার ওই সংবাদ সম্মেলনের খবরে দ্য হিন্দু আরো উল্লেখ করে- A group of political leaders from the northeastern States, including Meghalaya Chief Minister Conrad K. Sangma on Tuesday announced a “united singular political entity” for the region. The entity aims to represent a “strong, unified, and indigenous political voice” from the region at the national level. It proposes to merge existing political parties from the region into a single unit and would contest future elections on its own.



















