ভারতের ত্রিপুরায় ধর্মজিৎ চাকমা নামে এক যুবকের মরদেহ উদ্ধার

fec-image

ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর লেক থেকে ধর্মজিৎ চাকমা (১৮) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম “ত্রিপুরা সমাচার” প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় রইস্যাবাড়ি থানার পুলিশ ধর্মজিৎ চাকমার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত  করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ত্রিপুরা সমাচারে বলা হয়, ৯ জানুয়ারী সকালবেলা ধর্মজিৎ চাকমার মৃতদেহ ভেসে উঠে হ্যালিপেড এলাকায়। মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাসটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, ধর্মজিৎ চাকমা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

এর আগে গত ৪ জানুয়ারি ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার ডম্বুর লেকে দাদুর সাথে ধর্মজিৎ চাকমা নারিকেলকুঞ্জ এলাকায় আপেল ও বরই বিক্রি করতে এসেছিল। বরই বিক্রি শেষে নৌকা করে ঘরে ফেরার সময় হঠাৎ সে জলে পড়ে যায়। এরপর তার দাদুর চিৎকার শুনে আশেপাশের লোকজন ও দমকল কর্মী, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম অভিযানে নেমে পড়লেও ধর্মজিৎ চাকমার কোন হদিস মেলেনি। অবশেষে ৯ জানুয়ারি ভেসে উঠে তার লাস।

 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চাকমা, ত্রিপুরা, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন