ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গ্র্যান্ড মুফতি শায়খ আবুবকরের সাক্ষাৎ


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ আবুবকর আহমদ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তাদের সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন।
পোস্টে মোদি লেখেন, ‘গ্র্যান্ড মুফতি শেখ আবুবকর আহমদের সঙ্গে অত্যন্ত চমৎকার একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ের ওপর আমাদের মতবিনিময় করেছি। সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং শিক্ষার উন্নয়নে তার প্রচেষ্টাগুলো সত্যিই প্রশংসনীয়।’
প্রসঙ্গত, শায়খ আবুবকর আহমদ ভারতের অন্যতম প্রভাবশালী ইসলামি চিন্তাবিদ এবং কেরালাভিত্তিক মারকাজুজ সাকাফাতিস সুন্নিয়ার প্রতিষ্ঠাতা। দীর্ঘ সময় ধরে তিনি দেশটিতে শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কাজ করে আসছেন।

















