ভারতে তরুণীকে মদ্যপান করিয়ে গণধর্ষণ, আটক ১

fec-image

ভারতের হরিয়ানায় সোনিপত জেলায় ১৯ বছর বয়সী এক তরুণীকে তিনজন পুরুষ গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বরাত দিয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার(১৬ জানুয়ারি) ভুক্তভোগী তরুণী সোনিপতের আইটিআই চক এলাকায় একটি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সে সময় তার গ্রামের পরিচিত এক যুবক আরও দুজনকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে এসে তাকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। বিশ্বাস করে তরুণী গাড়িতে ওঠেন।

এরপর প্রথমে একটি মদের দোকানে থেমে মদ কেনে এবং গাড়ির ভেতরেই তা পান করে। পরে গাড়িটি একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তরুণীকে জোর করে মদ্যপান করানো হয় এবং এরপর তাকে গণধর্ষণ করা হয়।

বাহালগড় থানার স্টেশন হাউস অফিসার মহেশ কুমার জানান, ঘটনার দিনই ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় আইনে মামলা রুজু করা হয়। একজনকে দ্রুতই গ্রেপ্তার করা হয়। বাকি দুই অপরাধী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারির শুরুতেই হরিয়ানায় আরেকটি ভয়াবহ ধর্ষণের ঘটনা আলোচনায় আস। অভিযোগ উঠেছিলো গুরগাঁও-ফরিদাবাদ রোডে ২৫ বছর বয়সী এক নারীকে অপহরণের পর একটি ভ্যানের ভেতরে দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। প্রায় তিন ঘণ্টা ধরে তাকে আটকে রেখে চলন্ত গাড়ির ভেতরে নির্যাতন করা হয় এবং পরে গুরুতর আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। তার মুখে গুরুতর আঘাতের কারণে একাধিক সেলাই দিতে হয়।

ওই ঘটনার পর ভুক্তভোগীর পরিবার দাবি করেছিলো, ব্যবহৃত গাড়িটি ছিল অ্যাম্বুলেন্সের ছদ্মবেশে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের আটক করা হয়েছে এবং গণধর্ষণসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : দ্য টাইমস অফ ইন্ডিয়া (১৮ জানুয়ারি ২০২৬)

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গণধর্ষণ, ভারত, হরিয়ানা রাজ্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন