ভারতে নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণের অভিযোগ

fec-image

ভারতের রাজস্থানে চুরু জেলায় থানার ভিতরে এক নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে সাব-ইন্সপেকটর সহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে গত ৮ বছর ধরে গণধর্ষণের শিকার হয়ে আসছিলেন ওই নারী পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চুরু জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিচপাল সিং জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ জানানোর পর ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং তাতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।

ভুক্তভোগী ৩৫ বছর বয়সী ওই নারী কনস্টেবলের অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে তিনি যখন সরদারশহর থানায় কর্মরত ছিলেন, তখন এক পুলিশ কনস্টেবল এবং বিদ্যুৎ বিভাগের এক কর্মী তাকে প্রথমবার ধর্ষণ করেন। তাকে মদ্যপান করিয়ে এই জঘন্য কাজ করা হয়। এরপর থেকে তারা ক্রমাগত তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন।

২০২৩ সালে ওই নারী সিধমুখ থানায় বদলি হলে পরিস্থিতি আরও জটিল হয়। সেখানে কর্মরত স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং অন্য এক কনস্টেবল পূর্ববর্তী অভিযুক্তদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। তারাও সেই সুযোগ কাজে লাগিয়ে গত দুই বছর ধরে ওই নারীকে ধর্ষণ ও হুমকি দিতে শুরু করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে, ওই চারজনের বিরুদ্ধে সিদ্ধমুখ থানায় মামলা রুজু করা হয়।

সিধমুখ থানায় বদলি হবার পর জানতে পারেন যে তার তৎকালীন বস অর্থাৎ স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং অন্য এক কনস্টেবল আগের ওই দুই অভিযুক্তের পূর্ব পরিচিত ছিলেন। আগের অভিযুক্তরা ওই নারীর অতীত সম্পর্কে তাদের জানিয়ে দেয়।

পুলিশ সুপার সিং বলেন, “এরপর নতুন ওই কর্মকর্তারাও তাকে ভয় দেখাতে শুরু করেন এবং ২০২৫ সাল পর্যন্ত তাকে নিয়মিত ধর্ষণ করেন।”

পুলিশ বর্তমানে ঘটনার সত্যতা যাচাই করতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে বলেও তিনি জানান।

উৎস : ভারতীয় সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গণধর্ষণ, ভারত, রাজস্থান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন