parbattanews

ভারী বর্ষণে মহালছড়ি থেকে মুবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

টানা ভারী বৃষ্টিপাতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি হওয়ায়  খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বর্ষণের ফলে উপজেলা সদর থেকে মুবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং সমতল এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মহালছড়ি উপজেলা  সদর থেকে অত্র ইউনিয়নে যাতায়াতের একমাত্র সড়কটি  ডুবে যাওয়ায়  ভোগান্তিতে পড়েছে মুবাছড়ি  ইউনিয়নের হাজারো মানুষ।

এছাড়াও  অসুস্হ  রোগী, স্কুল/কলেজের ছাত্র-ছাত্রী,সরকারি -বেসরকারি বিভিন্ন অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীরা বিপাকে পড়েছে ।

এদিকে মহালছড়ি উপজেলা থেকে মুবাছড়ি যাওয়ার পথে কাপ্তাই পাড়া নামক স্থানে গত বর্ষা মৌসুমে একটি ব্রিজ ভেঙ্গে যায়।

পরবর্তীতে এলজিইডি থেকে ব্রিজ টেন্ডার হয়, ঠিকাদার প্রতিষ্ঠান শুকনো মৌসুমে ব্রিজের কাজটি ধরলেও কাজের ধীরগতি  কারণে কাজটি অসম্পূর্ণ থেকে যায়। ফলে এ বর্ষা মৌসুমে কাপ্তাই লেগের পানি জলাবদ্ধতা হয়ে অত্র ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

এলাকাবাসীর দাবি দ্রুত যাহাতে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে এ বিষয়ে এলজিডির উপজেলা প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে ।

Exit mobile version