‘ভূমিধস বিজয়’ উল্লেখ করে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের


পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভূমিধস বিজয়’ উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা’ পাওয়ার কথা উল্লেখ করে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।
আসিফ আলি জারদারি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, নির্বাচন, পাকিস্তান
Facebook Comment

















