parbattanews

মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধে যুব রেড ক্রিসেন্টের অভিযান

মহালছড়ি বাজারে পানির ট্যাঙ্কসহ আশেপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে যুব রেড ক্রিসেন্ট। রবিবার (১ সেপ্টেম্বর)  সকালে  মহালছড়ি বাজারে পানির ট্যাঙ্কসহ আশেপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং নিচের বাজার এলাকায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ চালানো হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ- সভাপতি আব্দুর রশিদ, উপ যুব প্রধান ও উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রিপন ওঝা, যুব রেড ক্রিসেন্টের স্বাস্থ্য বিভাগীয় প্রধান রিমন মিয়া, জনসংযোগ প্রধান খলিলুর রহমান, প্রশিক্ষণ প্রধান বিনয় ভুষণ শাস্ত্রিসহ আলোর ফেরিওয়ালা সংগঠনের নেতাকর্মীরা।

পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ থাকার বার্তা ছড়িয়ে দেওয়া যুব রেড ক্রিসেন্টের মূল্য লক্ষ বলে সকলের নিকট ব্যক্ত করেন উপস্থিতজনরা।

Exit mobile version