parbattanews

মহালছড়িতে সমবায়ীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Untitled

মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সমবায়ীদের নিয়ে একদিনের এক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা সমবায় অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে এই কোর্সের আয়োজন করে। প্রশিক্ষণ কোর্সের শেষে উপজেলা সমাবয় অফিসার সালেহ উদ্দিন দিদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি উপজেলা প্রাণী সম্পদ অফিসার তুষার কান্তি চাকমা, কৃষি সম্প্রসারণ অফিসর ওঁমকার বিশ্বাস, জেলা সমবায় অফিসসের প্রশিক্ষক অর্পন দাশগুপ্ত ও সহকারী প্রশিক্ষক মো. আলী আহম্মদ পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তরা উপস্থিত প্রশিক্ষণার্থী সমবায়ীদের বলেন, সমবায়ের ভিত্তিতে নিজেদের ভাগ্যের উন্নয়ন, এলাকার আর্থসামাজিক উন্নতির জন্য সমবায়ীদের হাঁস, মুরগী, কবুতর, ছাগল, ভেড়া ও গবাদি পশু পালনের উপর জোর দিতে হবে। প্রশিক্ষণ কোর্সে এলাকার বেশকিছু সমবায়ী অংশ গ্রহণ করেন।

Exit mobile version