মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া জৈয়রকাটা এলাকায় পরিবেশ ও বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে শ্রমিকসহ ডাম্পার চালককে আটক করেছে বনবিভাগ।
২৬ আগষ্ট সকালে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহলের সময় দুষ্কৃতিকারীদের তৎপরতা শনাক্ত করে। এ সময় চট্টগ্রাম মেট্রো-য ৫৪৪ নম্বরের একটি ডাম্পার সহ শ্রমিক ও চালককে আটক করা হয়।
ঘটনার পরপরই গোরকঘাটা বন বিভাগকে অবহিত করা হলে হোয়ানক ইউনিয়নের বিট অফিসার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারসহ অভিযুক্তদের জব্দ করেন। পরে জব্দকৃত ডাম্পার, চালক ও শ্রমিককে বন আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোরাকঘাটা রেঞ্জ অফিসে নেওয়া হয়। আটককৃতরা হলেন দক্ষিণ নলবিলার আবুল হোসনের পুত্র খোকন উদ্দিন (ড্রাইভার), ছোট মহেশখালী আদর্শ পাড়ার আবু তালেবের পুত্র মো. আলমগীর মহেশখালী, আলমগীর (শ্রমিক)। মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক জানান, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
