মহেশখালীতে বিরোধপূর্ণ রাখাইন শ্মশান পরিদর্শনে এমপি

মহেশখালীতে রাখাইন সম্প্রদায়ের শ্মশানের বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধীয় স্থান পরিদর্শন করেছেন মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
২৭ ফেব্রুয়ারি দুপুরে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

















