গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা ও উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ২০২২-২৩ইং শিক্ষাবর্ষের এসএসসি সমমান ও এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই সকাল ১০টায় কক্সবাজার জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্। বিশেষ অতিথি ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত (এডমিন এন্ড ফিন্যান্স) এক্রিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রজেক্টের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান,
মহেশখালী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ ফজলুল করিম, মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, মহেশখালী সরকারি মহিলা কলেজের অধ্যাপক মকসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
