parbattanews

মহেশখালীতে হত্যা মামলার আসামী আটক

মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ মার্চ) বিকালে কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা এলাকায় অভিযান চালিয়ে ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামী, কুতুবজোম তাজিয়া কাটার রশিদ মিয়ার পুত্র মো. বেলালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন-২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি মো. বেলাল দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাই এর নির্দেশে থানা পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী মো. বেলালকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version