মহেশখালী-কুতুবদিয়াকে সিঙ্গাপুরে রুপান্তরিত করা হবে : হামিদুর রহমান আযাদ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. এ, এইচ, এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মহেশখালী-কুতুবদিয়া আসনকে মডেল সংসদীয় আসনে পরিণত করা হবে। অতীতে যারা ক্ষমতায় ছিল অনিয়ম, দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল, প্যারাবন কেটেঁ চিংড়ীঘের তৈরি করে মহেশখালীর দ্বীপকে ঝুকিঁপুর্ণ করেছে।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে মহেশখালী কুতুবদিয়ায় টেকস্ই বেড়িবাঁধ নির্মান করব, মহেশখালীতে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন, ট্যুরিজম পার্ক চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া মিথ্যা মামলা থেকে হয়রানি, মাদক ও অপহরণ বন্ধে পদক্ষেপ নেব।
হামিদ আযাদ বলেন, বছরের মধ্যেই মহেশখালী-কুতুবদিয়ার সার্বিক চিত্র বদলে যাবে, আমি জনপ্রতিনিধি নয় জনগণের একজন সেবক হিসেবে কাজ করব। রাজনীতিকে আমি ক্ষমতা মনে করি না। বরং জনগণের সেবা করার একটি মাধ্যম হিসেবেই মনে করি। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে মহেশখালী-কুতুবদিয়া প্রত্যেক এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে কাজ করে যাব। উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছি।
ড. এ, এইচ, এম হামিদুর রহমান আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের রুপকার ১১ দলীয় জোট ক্ষমতায় আসীন হলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্ররূপে গড়ে তুলবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ২টায় কালারমারছড়া বাজার মাঠে ড. হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, উপজেলা আমীর মাষ্টার শামীম ইকবাল, নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. ফরিদুল আলম, কামরুল হাসান, আজিজুল হক, এনসিপি নেতা ইয়ামিন, মাওলানা ইউনুছ, আব্দুল হান্নান, মাওলানা রাহমত উল্লাহ, মাওলানা নুরুল আলম, হিন্দু শাখার নেতা ডা. পরিমল কান্তি শীল (ট্রাষ্টি), রাজীব কান্তি দে, কাজল কান্তি দে, সরল দে ও সন্তোষ দে সহ স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।

















