parbattanews

মাওলানা সাঈদীর মুক্তির দাবীতে চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ

chakaria jamat 13-5-17
চকরিয়া প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর বিশ^বরণ্য আলেম আল্লামা দেলাওয়ার হোছাইন সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবীতে চকরিয়া পৌরসভা ও উপজেলা জামায়াতের উদ্যোগে ১৩ মে সকাল ৮টায় চকরিয়া পৌর শহরস্থ মহাসড়কে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতান বাসষ্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, মাওলানা সাঈদী নির্দোষ। তাকে সরকার অন্যায়ভাবে আটকিয়ে রেখেছে। তাকে নিঃশর্ত মুক্তি না দিয়ে অন্যায়ভাবে আর কোন সাজা দেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ মেনে নেবে না। প্রয়োজনে এর তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন।

বক্তারা আল্লামা সাঈদী সহ সকল নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দিয়ে সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দেওয়ার আহবান জানান। মিছিল ও সমাবেশে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Exit mobile version