parbattanews

মা‌টিরাঙ্গায় ভা‌রি বর্ষণে ভে‌ঙ্গে যাওয়া সড়কের দ্রুত মেরামত

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ভা‌রি বর্ষণে ভে‌ঙ্গে যাওয়া সড়‌কের মেরামত কর‌ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। উপজেলার গোমতী ইউনিয়নের দূর্গম বান্দরছড়া এলাকায় সদ‌্য নি‌র্মিত একটি ব্রিজ সংলগ্ন দুদি‌কে চলমান সড়ক পাহা‌ড়ের বৃ‌ষ্টির পা‌নির স্রো‌তে ভেঙে যায়। এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগের সৃ‌ষ্টি হয়।

জনদু‌র্ভো‌গের চিত্র তুলে ধরে গত ২ জুলাই সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ।

শনিবার (৪ জুলাই) ঘটনাস্থল পুন:পরিদর্শন করে ব্রিজের দুই পাশের চলমান সড়ক স্থায়ীকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চলাচলে স্বাভাবিক করার জন্য তাগিদ দেন।

স্থানীরা জানান, ব্রিজটি উভয় পা‌শে প্রায় ১‌ কি‌লোমিটার এলাকার বৃ‌ষ্টির পা‌নি যাওয়াার বিকল্প কোন রাস্তা না থাকায় নতুন নি‌র্মিত ব্রিজের উপর দি‌য়ে পা‌নি খা‌লে প‌ড়ে। উভয় পা‌শে পাহা‌ড়ের চুড়া থে‌কে প্রায় প্রায় চল্লিশ ফিট পাদ‌ দে‌শে হওয়ায় ভারী বর্ষনে পা‌নির খড়‌স্রো‌তে চলাচল রাস্তা ভে‌ঙ্গে যায়। ব্রিজের উভয় পা‌শে চলমান সড়‌কের সং‌যোগস্থ‌লে স্থায়ী গাইড ওয়াল নির্মাণ করে নিরাপদে চলাচল ‌নি‌শ্চিত কর‌তে সং‌শ্লিষ্ট‌্যদের প্রতি অনুরোধ জানান তাঁরা।

বৃ‌ষ্টির পা‌নি‌তে রাস্তা কিছুটা ভেঙে গেছে উল্লেখ ক‌রে ব্রিজ নির্মান কা‌রি ঠিকাদারী প্রতিষ্ঠান “রবিরন তালুকদার”র প্রতিনিধি মতিউর রহমান জানান, নিয়ম অনুযায়ী ব্রিজের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্ষার মৌসুম হওয়ায় ভা‌রি বর্ষণের ফ‌লে পাহাড়ের পানি নেমে ব্রিজের সংলগ্ন রাস্তা কিছুটা ভেঙে গেছে। উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’ র নি‌র্দেশ মোতা‌বেক নতুন করে মাটি ভরাট ক‌রে রাস্তার মেরামত কাজ চলমান রয়েছেব‌লে জানান তি‌নি ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতাধীন গ্রামীণ মাটির রাস্তা, কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে মিলন মেম্বার পাড়ায় ১৪ মিটারের একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। বর্ষায় ভা‌রিবর্ষনে পাহাড়ের প্রায় চল্লিশ ফিট নিচু হওয়ায় দুই পাশের বৃষ্টির পানিতে ব্রিজের সংযোগ সড়কগুলো অনেকটা ভেঙে য়ায়। এতে স্থানীয়দের চলাচলে অসুবিধা হ‌লে ব্রিজ নির্মান কা‌রি ঠিকাদারী প্রতিষ্ঠান কে তাৎক্ষণিক সংযোগ সড়ক পুনঃ নির্মাণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই মোতা‌বেক পুন:নির্মাণ কাজ চলমান রয়েছে ব‌লে জানান তি‌নি।

Exit mobile version