ধীরে ধীরে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনার বিস্তৃতি ঘটিয়েছে। একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছে সরকারি চাকুরীজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার প্রানঘাতি করোনায় আক্রান্ত হলেন মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি বলেন, শুক্রবাব রাতে আসা রিপোর্টে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম’র করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুমা সংগ্রহ করা হয়। করোনায় আক্রান্ত ডা. খায়রুল আলম নিজের বাসায় হোম আইসোলেশনে আছেন। তিনি ভালো আছেন।
