parbattanews

মাটিরাঙ্গায় চোরাই স্বর্ণসহ যুবক গ্রেফতার

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বিপুল প‌রিমাণ চোরাই স্বর্ণসহ মো. ওমর ফারুক (২৪) না‌মের এক যুক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

র‌বিবার (২৮ এ‌প্রিল) ভোর রা‌তে পুলিশের বিশেষ অভিযানে তাইন্দং বাজার এলাকা থেকে বি‌ভিন্ন ধর‌নের স্ব‌র্ণের গয়নাসহ তা‌কে গ্রেফতার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯৮ হাজার টাকা।

আটক ব্যক্তি উপ‌জেলার তবলছড়ির সিংহপাড়া এলাকার মো. আবুল কালামের ছে‌লে।

পু‌লি‌শের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের বিভিন্ন এলাকার চোরচক্রের সদস্যদের থেকে স্বর্ণ নিয়ে এসে প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে বলে স্বীকার ক‌রে‌ছে ফারুক।

র‌বিবার সন্ধায় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন পু‌লিশ সুপার মুক্তা ধর।

তি‌নি জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে বিধি মোতাবেক আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

Exit mobile version