খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রতি টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত কচাকলা ত্রিপুরা নামক এক বৃদ্ধের ঘর তুলে দিচ্ছেগুইমারা রিজিয়ন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
সোমবার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকা পরিদর্শন করে এ তথ্য জানান জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
গত কয়েক দিনের টানা বর্ষণে বৃদ্ধের মাটির ঘর ধসে পড়ে। এতে অন্যের বাসায় আশ্রয় নেন বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করে তাৎক্ষণিক ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন এবং মঙ্গলবার ঘরের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
ঘর পেয়ে জোনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফলা কামনা করের উপকারভোগী কচাকলা ত্রিপুরা।
জোন অধিনায়ক বলেন, দেশের শান্তি সম্প্রীতি উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে কাজ করছে সোনাবাহিনী। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
