খাগড়াছড়ির মাটিরাঙ্গা এক বাঙালি গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে কৃতি রঞ্জন ত্রিপুরা (৩৫) নামক এক পাহাড়ি যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের বান্দরছড়া এলাকায় এঘটনা ঘটে। অভিযুক্ত কৃতি রঞ্জন ত্রিপুরা স্থানীয় উথারাম ত্রিপুরার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরছড়া গ্রামের বাসিন্দা কৃতি রঞ্জন ত্রিপুরা ভুক্তভোগি বাঙালি গৃহবধুর বাড়িতে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে ওই গৃহবধুর ত্রিপুরা যুবকের মাথায় আঘাত করেন এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে যুবককে আটক করে।
খবর পেয়ে গোমতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাঙালি বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাটি পাহাড়ি অধ্যুষিত হওয়ায় অজানা কারণে ভুক্তভোগী ওই গৃহবধূ মামলা করতে অস্বীকৃত জানায়।
গোমতি পুলিশ ফাড়িতে আনার পর বিশেষ ব্যক্তিদের যোগ সাজেসে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে স্থানীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মাঝে ছাপা ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগি থানায় মামলা না করার কারণ কী জানতে চাইলে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে স্থানীয়ভাবে আপোষ নামা করা হয়েছে। আপোষ নানা হাতে ফেলে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
