খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ১০৪ টি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সাংসদ ওয়াদুদ ভূঁঞা কর্তৃক মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার ২১ জুন দুপুরের দিকে মাটিরাঙ্গা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা শেষে ক্ষতিগ্রস্থ্যদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
উপজেলার ৭টি ইউনিয়নের ৩০ এবং পৌর এলাকায় ৭৪ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ২০,হজিার টাকা বিতরণ করা হয়।
এতে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সমাজে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার কাজ করছে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের পাশে দাঁড়াতে এমপি ওয়াদুদ ভুইয়া মহোদয় সরকারী বরাদ্দ এনেছেন। এ সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় পৌঁছে দিতে আজকের এ আয়োজন। সরকার প্রণিত কর্মকান্ড বাস্তবায়ন করাই প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে আগামীতেও এধরনে সহায়তার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙা পৌর বিএনপির সহ সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবদিন সরকার, সুবিধাভোগীসহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগ ও সহযোগি সংঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
