parbattanews

মাটিরাঙ্গায় বিদেশি মদসহ যুবক গ্রেফতার

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বিদেশি মদসহ মো. আলী হোসেন (২৪) না‌মে এক যুবককে গ্রেফতার করেছে পু‌লিশ। সোমবার (২৪ জুন) রা‌তে উপ‌জেলার বেলছড়ি থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

আলী বেলছ‌ড়ি আমবাগান এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পু‌লিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বি‌শেষ অভিযান পরিচালনা ক‌রে মা‌টিরাঙ্গার বেলছ‌ড়ি ইউ‌পির আমবাগান এলাকা হ‌তে ১০ বোতল বিদেশি মদসহ আলী হো‌সেন’কে গ্রেফতার করা হয়। একই সা‌থে মাদক প‌রিবহন কা‌জে ব‌্যবহৃত মোটরসাই‌কেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হ‌য়ে‌ছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Exit mobile version