parbattanews

মা‌টিরাঙ্গায় বি‌রিয়ানি খাইয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় বিরিয়ানি খাইয়ে মা‌টিরাঙ্গায় বি‌রিয়ানি খাইয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আবদুল কাদের গাজীর বিরুদ্ধে। তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মা‌টিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর ইসলামপুর দারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী মাজহারুল ইসলাম (১৪) জানান, সে হিফজ বিভাগের শিক্ষার্থী। পাশের গ্রাম মুসলিপুর এলাকার দিনমজুর সিরাজুল ইসলামের ছেলে। ১২ পারা কোরআন হিফজ করেছেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে ছিলেন। ২৬ মার্চ সন্ধ্যায় তাকে ফোন করে মাদ্রাসায় আসতে বলা হয়। অটোরিকশায় তার ছোট ভাইসহ মাদ্রাসায় আসলে ভাড়া দিয়ে তার ছোট ভাইকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বাজার করে বিরিয়ানি রান্না করে খাওয়ায়। সাড়ে ১১টার দিকে রাত নিরব হলে সিসি ক্যামেরামুক্ত রুমে নিয়ে মা‌টিরাঙ্গায় বি‌রিয়ানি খাইয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করে। এসময় ওয়াশরুমে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে সে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে সকাল হওয়ার আগেই অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গত ২ বছরে তিনবার এ প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। আগের ঘটনার সঠিক বিচার না হওয়ায় বারবার এমন ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মাদ্রাসার পরিচালক মাওলানা আক্তারুজ্জামান ফারুকী জানান, ইতোমধ্যে মাদ্রাসা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে ৪ দিন সময় নেওয়া হয়েছে। আগামী ৪ দিনের মধ্যে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসায় হাজির করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মা‌টিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Exit mobile version