এইচএসসি ও সমমানের ফলাফল

মা‌টিরাঙ্গায় মাদ্রাসা এ‌গি‌য়ে, জি‌পিএ -৫ পে‌‌য়েছে ক‌লেজ শিক্ষার্থীরা

fec-image

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ‌তে চট্টগ্রা‌ম বো‌র্ডের অধী‌নে অনু‌ষ্ঠিত খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলায় মোট ৫‌টি প্রতিষ্ঠা‌নে মাদ্রাসা শিক্ষার্থীরা এ‌গি‌য়ে র‌য়ে‌ছে।ত‌বে দুই ক‌লেজ শিক্ষার্থী জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। এ‌তেতথ‌্য প্রযু‌ক্তির কল‌্যা‌নে ঘ‌রে ব‌সে রেজাল্ট পাওয়ায় পরীক্ষার ফলাফল নিতে কাউকে প্রতিষ্ঠিা‌নে আস‌তে দেখা যায়নী।

উপ‌জেলার শিক্ষা অ‌ফি‌সের তথ্য অনুযায়ী মোট ৫‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নে ম‌ধ্যে স‌র্বোচ্চ মা‌টিরাঙ্গা আলীম মাদ্রাসার পা‌শের হার ৮৯.১৮ শতাংশ। তবলছ‌ড়ি ফা‌জিল মাদ্রাসা পাশের হার ৭৭.৭৭ শতাংশ।

অপর দি‌কে মা‌টিরাঙ্গা সরকারী ডিগ্রী ক‌লেজে পা‌শের হার ৫৫.৩৫ শতাংশ,মিউ‌নি‌সিপ‌্যাল স্কুল এন্ড পা‌শের হার ৩৬ শতাংশ এবং তবলছ‌ড়ি গ্রীনহীল ক‌লেজে পা‌শের হার ২৩.৪৪ শতাংশ। ত‌বে তবলছ‌ড়ি গ্রীনহীল ক‌লেজ থে‌কে‌ ইসরাত জাহান তারা ও রৌশন আরা রিয়া না‌মে দুই শিক্ষার্থী মান‌বিক বিভাগ হ‌তে জি‌পিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

 

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এইচএসসি, ফলাফল, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন