মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খানের নির্দেশনায় অনুষ্ঠিত মহড়ার নেতৃত্ব দেন মেজর গাফফারুজ্জামান।

জোনের দায়িত্বরত নির্বাচনী এলাকা মাটিরাঙ্গা পৌরসভা ও সদর ইউনিয়নের ১২টি ভোটকেন্দ্রের মধ্যে কয়েকটি পরিদর্শন শেষে আলুটিলা বটতলী স্কুল মাঠে মহড়া অনুষ্ঠিত হয়। এতে যৌথ বাহিনী (আর্মি, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার) মহড়ায় অংশগ্রহণ করেন।

নির্বাচনকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনমনে অভয় দিতে এমন কর্মসূচির আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, যৌথবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন