খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভরতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) মধ্যরাতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি,মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাক হতে এসব পণ্য সামগ্রি জব্দ করা হয়।
মাটিরাঙ্গা সেনা জোন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে চকলেট, ঔষধ ও পারফিউম রয়েছে। জব্দকৃত পণ্যের বর্তমান বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ২৬০ টাকা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম জানিয়েছেন, ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহীর নেতৃত্বে আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
