parbattanews

মাটিরাঙ্গায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ‌বিপুল প‌রিমান বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবা‌হিনী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রা‌তে মা‌টিরাঙ্গা আর‌পি গে‌টে থে‌কে এ সিগা‌রেট আটক ক‌রা হয়।

বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

তি‌নি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান গাড়ি তল্যাশি করে অবৈধ পথে আসা এ সিগারেট গুলো জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। আটককৃত সিগারেট বি‌ধি মোতা‌বেক সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কাজ চলমান রয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ব‌লেও জানান তি‌নি।

Exit mobile version