খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক অভিযানে হত্যা ও একাধি মামলার আসামিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ জুন রাতে উপজেলার তবলছড়ি ও বেলছড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, তবলছড়ির দেওয়ানপাড়ার মৃত আব্দুল মান্নান’র ছেলে মোহাম্মদ নুরুল আমিন (৫৪)। তিনি তবলছড়ি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।
অপর এজাহারভুক্ত আসামি বেলছড়ি ইউপির নিউ অযোদ্ধা এলাকার মহরম আলীর ছেলে মো. মহিন উদ্দিন (৩৮)। তিনি বেলছড়ি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসপর ইনচার্জ শাহেদ উদ্দিন জানান, আটককৃতদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা ও যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
