parbattanews

মাটিরাঙ্গায় উপজাতীয় মহিলার কম্বল মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

1425446_547707638656861_1261719982_o copy

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ওয়াছু ডিবিপাড়া এলাকার একটি বাগান থেকে এক অজ্ঞাত উপজাতীয় মহিলার কম্বল মোড়ানো লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা চারটার দিকে।

বিকালের দিকে স্থানীয় এক মহিলা শ্রমিক জঙ্গলে লাকড়ি কাটতে গিয়ে স্থানীয় অবু সাঈত এর বাগানে কম্বল মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা বিষয়টি মাটিরাঙ্গা সেনা জোনকে জানালে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইনুদ্দীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে লাশের নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি। এবিষয়ে মাটিরাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

Exit mobile version